জাতীয় গ্রিডে বিপর্যয়: টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।বিদ্যুতের এ বিপর্যয়ের কারণে

2022-10-04T16:58:33+00:00
2022-10-04T16:58:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় গ্রিডে বিপর্যয়: টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২৭৯)
X

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিদ্যুতের এ বিপর্যয়ের কারণে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে। 

বিবৃতিতে এমটব বলছে, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এ সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, জেনারেটর দিয়ে পপ চালু করলেও ব্যবহারকারী পর্যায়ে বিদ্যুৎ না থাকায় ব্যান্ডউইথ ব্যবহার ৮০ শতাংশ কমে গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy