ইলিশ সংরক্ষণ অভিযানে ৮৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে

2022-10-17T19:09:57+00:00
2022-10-17T19:09:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইলিশ সংরক্ষণ অভিযানে ৮৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৭:০৯ পিএম   (ভিজিট : ২২২)
X

সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে গতকাল পর্যন্ত ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল ও ১ হাজার ৪২৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। 

এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌ-সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy