পুলিশের ৩ এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এদের মধ্যে দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম

2022-10-18T19:49:35+00:00
2022-10-18T19:52:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের ৩ এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৭:৪৯ পিএম  আপডেট: ১৮.১০.২০২২ ৭:৫২ পিএম  (ভিজিট : ২৯৬)
X

এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এদের মধ্যে দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের ও অন্যজন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। এই তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের। আর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মীর্জা আবদুল্লাহেল বাকী।

তাদের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পিপিএম ও মীর্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পদকপ্রাপ্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy