জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

জাতীয়

বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের শ্রদ্ধা।জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার

2022-11-03T12:12:22+00:00
2022-11-03T12:12:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১২:১২ পিএম   (ভিজিট : ১৭৮১)
X


বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের শ্রদ্ধা।

জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আতিকুল ইসলাম বলেন, ৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলিকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসময় তিনি খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিতকরণ ও স্থাবর-অস্থাবর বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy