যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী নারী গভর্নর হিলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল মউরা হিলি। তিনি রাজ্যটির প্রথম নারী এবং দেশের প্রথম

2022-11-10T00:33:53+00:00
2022-11-10T00:33:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী নারী গভর্নর হিলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২:৩৩ এএম   (ভিজিট : ২০৬)
X

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল মউরা হিলি। তিনি রাজ্যটির প্রথম নারী এবং দেশের প্রথম সমকামী নারী গভর্নর।

মউরা হিলি রিপাবলিকান প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন।

নির্বাচনে জিওফ সমর্থন পেয়েছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
জয়ী হওয়ায় চার্লি বেকারের স্থলাভিষিক্ত হবেন হিলি।

২০১৫ থেকে ম্যাসাচুসেটসের গভর্নরের পদে আছেন চার্লি বেকার, যিনি এবার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

৮ নভেম্বর যুক্তরাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০টি আসনে মধ্যে ৩৫টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচন হচ্ছে।

বাবু/এসআর 









Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy