বাস চালাতে চালাতে চালকের হার্ট অ্যাটাক, মৃত্যু ১ ,আহত একাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্বাভাবিকভাবে চলছিল বাস, কিন্তু হঠাৎ শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু

2022-12-03T09:40:51+00:00
2022-12-03T09:40:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস চালাতে চালাতে চালকের হার্ট অ্যাটাক, মৃত্যু ১ ,আহত একাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৯:৪০ এএম   (ভিজিট : ২১১)
X

স্বাভাবিকভাবে চলছিল বাস, কিন্তু হঠাৎ শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করল বাসটি। বাইরের যখন এই অবস্থা তখন বাসের ভেতরে চলছে আরেক ঘটনা। বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় চালকের। স্টিয়ারিং-এর ওপর ঢলে পড়েন তিনি। 

এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হন একাধিক। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ। 

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। 

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়। 

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। 

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে পুলিশ। 

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy