রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৭ শতকের সেন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক রাজকীয় মুকুটটি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সামান্য পরিবর্তন

2022-12-04T16:40:14+00:00
2022-12-04T16:40:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ২০১)
X


১৭ শতকের সেন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক রাজকীয় মুকুটটি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সামান্য পরিবর্তন করা হবে। মুকুট ইতোমধ্যে প্রদর্শন থেকে সরানো হয়েছে। ব্যাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে প্যালেস জানায়, আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে শক্ত সোনা, রুবি-কাটা, মণি, নীলকান্তমণি, পোখরাজ, ট্যুরমালাইন মুকুট ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানের পর আগামী ৮ মে সারা দেশে জাতীয় ছুটি থাকবে।

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার পুত্র চার্লস শীঘ্রই সিংহাসনে আরোহণ করেন।
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy