রাজনৈতিক উদ্দেশে কাউকে গ্রেপ্তার করা হয়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবস, ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিশেষ অভিযান পরিচালনা

2022-12-05T18:44:26+00:00
2022-12-05T18:44:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক উদ্দেশে কাউকে গ্রেপ্তার করা হয়নি : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

মহান বিজয় দিবস, ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিশেষ অভিযান পরিচালনা করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার চলছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, একই সঙ্গে সামনে নতুন বছর উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রতিবছরই এমনটি ঘটছে। বিশেষ অভিযান ১ ডিসেম্বর থেকে শুরু হয়। সেখানে বিএনপির মধ্যে আছে আগুন সন্ত্রাসীরা, সারা দেশে যারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন সন্ত্রাস চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, তারা তো বিএনপির নেতাকর্মী। তাদের কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তা আইনগত বিষয়।

রাজনৈতিক উদ্দেশে কাউকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে সরকারের এ মন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল, তাদের তো এখনো গ্রেপ্তার করা হয়নি। মানুষ মনে করছে, তাদেরও গ্রেপ্তার করা দরকার। ‘বিএনপি ও তার মিত্ররা যে সাংঘর্ষিক রাজনীতি করে, সে বিষয়টি আমি তার সামনে তুলে ধরেছি। এগুলো যে উন্নয়নের প্রতিবন্ধকতা, সে বিষয়ে তিনিও একমত’ -বলেন তথ্যমন্ত্রী।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy