বিশ্বকাপে আরও এক ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কাতার বিশ্বকাপে আসা আমেরিকান সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে আরও এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা

2022-12-12T22:36:26+00:00
2022-12-12T22:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে আরও এক ক্রীড়া সাংবাদিকের মৃত্যু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১০:৩৬ পিএম   (ভিজিট : ২০৯)
X

কাতার বিশ্বকাপে আসা আমেরিকান সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে আরও এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কাতারের একটি টিভি চ্যানেল আল কাসের ফটো সাংবাদিক খালিদ আল-মিসলাম হঠাৎই মারা গিয়েছেন। তার মৃত্যুর কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

খালিদ যে সংস্থার হয়ে কাজ করতেন, সেই টিভি চ্যানেল আল কাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি থেকে তার পরিবারকে সান্ত্বনাও জানানো হয়েছে। তবে এর বেশি আর কিছু জানানো হয়নি। ফলে কীভাবে, কোথায় তার মৃত্যু হয়েছে, সেটি এখনো অজানাই রয়ে গেছে। 

এর আগে গত ৯ ডিসেম্বর আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর আমেরিকান সাংবাদিক ওয়াহল মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে খালিদের মতো তার মৃত্যুর কারণ অজানা ছিল না। তিনি কিছুদিন যাবত অসুস্থ বোধ করছিলেন। গত কয়েকদিন অনেক পরিশ্রম করেছিলেন তিনি। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। 

এরপর মূল মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন ওয়াহল। তবে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আমেরিকার ফুটবল ফেডারেশন তার মৃত্যুর খবর জানায়। এরপর সেখানে হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করা হয়। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক সাংবাদিকের মৃত্যু হলো কাতার বিশ্বকাপে।

বাবু/এসআর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy