ভুয়া প্রিসাইডিং কর্মকর্তা আটক 

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন লাল্টু ইসলাম রানা নামে এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে

2022-12-26T18:42:58+00:00
2022-12-26T18:46:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রসিক নির্বাচন
ভুয়া প্রিসাইডিং কর্মকর্তা আটক 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ পিএম  আপডেট: ২৬.১২.২০২২ ৬:৪৬ পিএম  (ভিজিট : ২১৪)
X

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন লাল্টু ইসলাম রানা নামে এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরা এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক লাল্টু ইসলাম রানা ঝিনাইদহ সদর উপজেলার এনতাজ জোয়ার্দারের ছেলে। তার কাছ থেকে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন আইনে যেকোনো সময় ভোট গণনা বন্ধ রাখতে পারেন প্রিসাইডিং অফিসার’ লেখা প্যাডের পাতা, আইডি কার্ড ও সিল উদ্ধার করা হয়েছে।


স্থানীয়রা জানান, সোমবার বিকেলে লাল্টু ইসলাম রানা মন্দিরা এলাকায় গিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে নির্বাচনে জয়ী করার কথা বলে টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক মাহিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন ওই কাউন্সিলর প্রার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে লাল্টু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।


বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy