অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। গতকাল মঙ্গলবার ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র

2022-12-28T11:30:40+00:00
2022-12-28T12:57:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১১:৩০ এএম  আপডেট: ২৮.১২.২০২২ ১২:৫৭ পিএম  (ভিজিট : ২৫৯)
X


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। গতকাল মঙ্গলবার ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

সদ্য ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হারের পর থেকেই গুঞ্জন ছিল ডমিঙ্গোর চাকরি নিয়ে। জালাল ইউনুস সেদিনই জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। তবে খোলাসা করে সেদিন কিছু জানা যায়নি। বুধবার সকাল নাগাদই জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy