‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায়

2022-12-28T20:03:43+00:00
2022-12-28T20:03:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৪৪)
X

‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় এবং সচিব মো. খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতায় ৪৮০ পৃষ্ঠার গবেষণাধর্মী ও তথ্যসমৃদ্ধ এ গ্রন্থটিতে জাতীয় জীবনের ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্পৃক্তি তুলে আনা হয়েছে। 

বুধবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিমণ্ডলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আমাদের তৃতীয় শিল্প বিপ্লবে অংশগ্রহণের প্রচেষ্টার সূচনা ছিল। তথ্য উপাত্তের মাধ্যমে বইটিতে তুলে আনা হয়েছে বাঙালির অগ্রযাত্রার সেই সোপান। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy