বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

জানুয়ারির ৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন আসরে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের

2023-01-01T18:11:28+00:00
2023-01-01T18:11:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপিএলে ডিআরএস না থাকায় হতাশ সালাউদ্দিন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

জানুয়ারির ৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন আসরে বাড়তে যাচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। তবে শুরুর ম্যাচগুলোয় থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নবম আসরের বিপিএলের আগে রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছে কুমিল্লা দল। আর অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সালাউদ্দিন। এসময় কুমিল্লার এই কোচ জানান, ডিআরএস না থাকায় ভুল সিদ্ধান্তে যে কারো টুর্নামেন্ট হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে।

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘দেখেন এত বড় একটা টুর্নামেন্ট ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন। আর বোর্ডের তো অনেক টাকা, তাই এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই৷ এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস রাখা উচিত ছিল।’

বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy