বিপিএলের টিকিট সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ১৫০০ টাকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আগামীকাল বুধবার থেকে বিপিএল ম্যাচের টিকিট

2023-01-03T16:08:25+00:00
2023-01-03T16:08:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিপিএলের টিকিট সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ১৫০০ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X


আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আগামীকাল বুধবার থেকে বিপিএল ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

ঘরোয়া আসরের জমজমাট এ খেলা দেখতে সর্বনিম্ন খরচ হবে ২০০ টাকা এবং সর্বোচ্চ লাগবে ১৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এক নম্বর গেটের পাশে থাকা টিকিট কাউন্টারে। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও মিলবে টিকিট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy