এনআরবিসি অ্যাপ ব্যবহার করে উপায় ওয়ালেটে ফান্ড ট্রান্সফার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

এনআরবিসি ব্যাংকের গ্রাহকেরা তাদের এনআরবিসি প্ল্যানেট অ্যাপ ব্যবহার করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় ওয়ালেটে তাৎক্ষণিক ফান্ড

2023-01-06T14:50:50+00:00
2023-01-06T14:50:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এনআরবিসি অ্যাপ ব্যবহার করে উপায় ওয়ালেটে ফান্ড ট্রান্সফার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ২:৫০ পিএম   (ভিজিট : ২১৭)
X

এনআরবিসি ব্যাংকের গ্রাহকেরা তাদের এনআরবিসি প্ল্যানেট অ্যাপ ব্যবহার করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় ওয়ালেটে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় ও এনআরবিসি ব্যাংক যৌথভাবে এ সেবার উদ্বোধন করে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপায়ের পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, এফআই অ্যান্ড বিডি এবং আরবিবিডি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির, এমআইএস বিভাগের প্রধান মাইনুল ইসলাম কবির, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, উপায়ের প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা জিয়াউর রহমান।

উপায়ে টাকা পাঠাতে এনআরবিসি ব্যাংকের গ্রাহকেরা এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে উপায় ওয়ালেট নম্বরটি যোগ করার পর টাকার পরিমাণ ও ওটিপি নম্বর দিয়ে ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy