লঙ্কার জালে বাংলাদেশের ১৪ গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের জালে একে একে ১৪টি গোল করেছে লাল-সবুজের

2023-01-07T21:41:39+00:00
2023-01-07T21:41:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লঙ্কার জালে বাংলাদেশের ১৪ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৯:৪১ পিএম   (ভিজিট : ১৬২)
X


শ্রীলঙ্কার বিপক্ষে এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের জালে একে একে ১৪টি গোল করেছে লাল-সবুজের দল। তবে একটি গোলও শোধ করতে পারেনি শ্রীলঙ্কা দল।

এদিন আমিরুল ইসলাম সর্বোচ্চ ছয়, হাসান তিন, হোসেন ও জয় জোড়া গোল এবং আলী এক গোল করেন। ম্যাচের ৭ মিনিটে মোঃ জয় ফিল্ড গোল করেন। মিনিট পাঁচেক পরে আরেকটি ফিল্ড গোল হয়। এবার গোলদাতা হাসান। প্রথম কোয়ার্টার শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারের প্রথম তিন মিনিটে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। তিন মিনিটের তিনটি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। এই কোয়ার্টারে ৬টি গোল পায় বাংলাদেশ। পরের তিনটি ফিল্ড গোল। ২১ মিনিটে আলী মোহাম্মদ, ২৪ ও ২৭ মিনিটে মোঃ হোসেন জোড়া গোল করেন। ৮-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো পাঁচ গোল পায়। শেষ কোয়ার্টারে আরো এক গোল করলে ১৪-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy