বাবর-উইলিয়ামসনদের ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফরম্যাট বদলের সঙ্গে কি ভাগ্যও বদলাবে পাকিস্তানের। দেশের মাটিতে সর্বশেষ তিনটি টেস্ট সিরিজের দুটিতেই হেরেছে পাকিস্তান, তবে ড্র

2023-01-09T16:55:15+00:00
2023-01-09T16:55:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবর-উইলিয়ামসনদের ওয়ানডে লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৮১)
X

ফরম্যাট বদলের সঙ্গে কি ভাগ্যও বদলাবে পাকিস্তানের। দেশের মাটিতে সর্বশেষ তিনটি টেস্ট সিরিজের দুটিতেই হেরেছে পাকিস্তান, তবে ড্র করতে পেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে। সাধারণত ওয়ানডেতে দুর্বার পাকিস্তান। গত বছর ৯ ম্যাচ খেলে তারা জিতেছে আটটিতে। সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। অভিন্ন স্বপ্ন নিয়ে কিউইদের বিপক্ষে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছেন বাবর আজমরা।

বাংলাদেশ সময় সাড়ে তিনটায় করাচিতে শুরু হবে প্রথম ওয়ানডে। তবে ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেয়েছে কিউই শিবির। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার ম্যাট হেনরি। তলপেটের ইনজুরিতে ভুগছেন হেনরি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেস বোলার। এরপর দল থেকে ছিটকে যান তিনি। হেনরির বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ডগ ব্রেসওয়েল।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। এরপর ভারতে যাবে নিউজিল্যান্ড। সেখানে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে তারা। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy