টস হেরে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টস

2023-01-09T18:32:21+00:00
2023-01-09T18:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস হেরে ব্যাটিংয়ে খুলনা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৬১)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নামবে ইয়াসির আলির খুলনা। 

প্রথম ম্যাচে খুব বাজেভাবে হেরে আত্মবিশ্বাসটা তলানিতে শুভাগতর চট্টগ্রামের। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল তামিম ইকবালের খুলনা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে খুলনার দলটি। 

খুলনা টাইগার্স একাদশ-
তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, আজম খান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, পল ম্যাক্রেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
আফিফ হোসেন, শুভাগত হোম  (অধিনায়ক), ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ, আবু জায়েদ রাহি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশান প্রিয়ঞ্জন, মেহেদী হাসান রানা, উসমান খান।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy