ফেডারেশন কাপে মোহামেডানের বড় জয়

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ফেডারেশন কাপে আজ মঙ্গলবার ছিল এ গ্রুপের দু’টি ম্যাচ। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৭-০

2023-01-10T20:31:54+00:00
2023-01-10T20:31:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেডারেশন কাপে মোহামেডানের বড় জয়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৫০)
X

ফেডারেশন কাপে আজ মঙ্গলবার ছিল এ গ্রুপের দু’টি ম্যাচ। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৭-০ গোলে উত্তরা আজমপুরকে এবং মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে। 

ফেডারেশন কাপে টানা দুই জয়ে এ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। শেখ জামাল ও রহমতগঞ্জ এক জয়ে তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। উত্তরা আজমপুর দুই ম্যাচে শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের নিচে। 

ফেডারেশন কাপে ১১ দল তিন গ্রুপে খেলছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে দুই সেরা তৃতীয় দল পরের রাউন্ডে খেলবে। মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত করেছে। গাণিতিক কিছু হিসাব নিকাশের জন্য মোহামেডানের পরের রাউন্ড অপেক্ষায়।

বাবু/জেএম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy