শান্ত-হৃদয় ফিফটিতে সিলেটের সংগ্রহ ২০১

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে ২০২ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার

2023-01-10T21:10:23+00:00
2023-01-10T21:10:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান্ত-হৃদয় ফিফটিতে সিলেটের সংগ্রহ ২০১
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৯:১০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে ২০২ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক নাসির হোসেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। দলীয় ১৭ রানে ৬ বলে ৬ রান করে আউট হন মোহাম্মদ হারিস। তার বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এরপর শুরু ধাক্কা সামলে নেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। দু'জনের সাবলীল ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান তোলেন। 

নিজের অর্ধশতক পূর্ণ করেন নাজমুল শান্ত। তবে দলীয় ১০৫ রানে ৩৯ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান নাজমুল শান্ত। তার বিদায়ের পর ক্রিজে আসেন জাকির হাসান। তবে দ্রুতই আউট হয়ে যান জাকির। দলীয় ১৩২ রানে ৮ বলে ১০ রান করে ফিরে যান সাজঘরে। তবে অন্যদিকে নিজের অর্ধশতক পূর্ণ করেন তাওহিদ হৃদয়।

এরমাঝে ক্রিজে এসেই ফিরে যান মুশফিকুর রহিম। দলীয় ১৩৯ রানে ৫ বলে ৬ রান করে আউট হন মুশফিক। মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন থিসারা পেরেরা। ক্রিজে এসে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পেরেরা। তবে, তাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। দলীয় ১৬০ রানে ৭ বলে ১১ রান করে ফিরে যান পেরেরা। 

এরপর ক্রিজে এসেই মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান ইমাদ ওয়াসিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন আকবর আলি। তবে শেষ দিকে আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তাওহিদ হৃদয়। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় বলে আউট হন তাওহিদ হৃদয়। দলীয় ১৯৪ রানে ৪৬ বলে ৮৪ রান করেন হৃদয়। তার বিদায়ের পর ক্রিজে আসেন মাশরাফি। দলীয় ২০০ রানে রান আউট হন আকবর আলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের বড় পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স।

মাশরাফি ৪ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ঢাকা ডমিনেটরসের পক্ষে আল আমিন ৩টি ও তাসকিন নেন ২টি উইকেট। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy