ওমানকে হারিয়ে হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের

2023-01-12T22:41:11+00:00
2023-01-12T22:41:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওমানকে হারিয়ে হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ১০:৪১ পিএম   (ভিজিট : ১৮২)
X

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদশে শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়েছে ওমানকে।

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলায় গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

পেনাল্টি শ্যুটআউটের প্রথম ৫ হিটে দুই দলই ৩ টি করে গোল করে। পরে খেলার ফলাফল নির্ধারণ হয় সাডেন ডেথে।

বাংলাদেশ এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।

বাবু/এসআর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy