বার্সাকে হারিয়ে শিরোপা জিততে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গত মৌসুমেই ট্রেবল জিতেছে রিয়াল মাদ্রিদ। এবারও মৌসুমের মাঝামাঝি সময়ে হাতছানি দিচ্ছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে সেক্ষত্রে

2023-01-15T22:45:56+00:00
2023-01-15T22:45:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্মবিশ্বাসী বেনজেমা
বার্সাকে হারিয়ে শিরোপা জিততে প্রস্তুত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১০:৪৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

গত মৌসুমেই ট্রেবল জিতেছে রিয়াল মাদ্রিদ। এবারও মৌসুমের মাঝামাঝি সময়ে হাতছানি দিচ্ছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে সেক্ষত্রে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারাতে হবে বার্সেলোনার বাধা। লিগ টেবিলের সেরা দল এবং চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হতে যাচ্ছে না রিয়ালের জন্য। তবে সেসব বিষয়কে একদমই পাত্তা দিচ্ছেন না রিয়ালের তারকা করিম বেনজেমা। 


ফাইনালের লড়াইয়ের আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন বেনজেমা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চাপের ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ঝড়েছে ব্যালন ডি’অর জয়ী তারকার কথায়।


সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো এটি। প্রথম লড়াইয়ে লা লিগায় গত অক্টোবরে ৩-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।


ফাইনালের লড়াইয়ের আগে দলের মানসিকতায় দৃঢ়তার বিষয়টি টেনে এনে বেনজেমা বলেন, ‘রিয়াল মাদ্রিদে বিষয়টাই এমন যে, আমাদের সবসময় জিততে হবে। আমরা জানি লড়াইটা কঠিন হবে, কিন্তু আমাদের এমন মানসিকতা থাকতে হবে যে আমরা ম্যাচটা জিততে পারি।’


তিনি আরও বলেন, ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বার্সেলোনা একটি দুর্দান্ত দল। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস ধরে করব এবং নিশ্চিত করব যে আমরা প্রস্তুত।’


বাবু/এসআর







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy