ফের টিম ইন্ডিয়ায় ফুটছে 'বিয়ের ফুল', বোর্ডের কাছে ছুটির আবেদন অক্ষরের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

পারিবারিক কারণে ভারতীয় দল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। গুঞ্জন উঠেছে, এই ছুটিতে তিনি

2023-01-16T09:33:26+00:00
2023-01-16T09:40:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফের টিম ইন্ডিয়ায় ফুটছে 'বিয়ের ফুল', বোর্ডের কাছে ছুটির আবেদন অক্ষরের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৩ এএম  আপডেট: ১৬.০১.২০২৩ ৯:৪০ এএম  (ভিজিট : ১৮৭)
X

পারিবারিক কারণে ভারতীয় দল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। গুঞ্জন উঠেছে, এই ছুটিতে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী অবশ্য নতুন কেউ নন। এক বছর আগেই বাগদান সারা হয়ে গেছে অক্ষরের। ২০২২ সালের ২০ জানুয়ারি তাদের বাগদান হয়েছিল।

অক্ষর অবশ্য আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, বাগদানের এক বছর পর জানুয়ারিতেই অক্ষর বিয়ে করছেন। পাত্রীকে নিয়ে অনুরাগীদের মধ্যে নিয়ে আগ্রহের শেষ নেই। অক্ষরের হবু স্ত্রীর নাম মেহা। পদবিতে দুই জনেই এক। মেহার পুরো নাম মেহা প্যাটেল।

গুজরাতের মেয়ে মেহা। পেশায় তিনি পুষ্টিবিদ। দীর্ঘদিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ২০ জানুয়ারি মেহার জন্মদিন। যুগলের জীবনেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বাগদানের জন্য প্রেমিকার জন্মদিনকেই বেছে নিয়েছিলেন অক্ষর।

অক্ষরের হবু স্ত্রী খাদ্য এবং পথ্য বিশেষজ্ঞও বটে। তার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন মেহা। মেহা নিজেও অনেক স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ, সবল রাখতে কঠোর অনুশাসন মেনে চলেন তিনি। নিয়মিত করেন শরীরচর্চা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মেহা। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুকে প্রায়ই তাকে নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। পোস্ট করেন অক্ষরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২১ হাজারের বেশি।

মেহার ইনস্টাগ্রাম ঘেঁটে জানা যায়, তিনি ঘুরতে ভালোবাসেন। সুযোগ পেলেই বেড়াতে যান। গত বছরই গোয়া থেকে ঘুরে এসেছিলেন। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটানোর নানা মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিদেশেও ঘুরতে গেছেন অক্ষরের হবু স্ত্রী। ‌আমেরিকা, দুবাই কিংবা স্কটল্যান্ডের মতো দেশ থেকে ঘুরে এসেছেন তিনি। সে ছবিও রয়েছে তার ইনস্টাগ্রামে।

কুকুর খুব ভালোবাসেন মেহা। তার পোষা কুকুরের নাম গুচ্চি। দুই বছর বয়সী এই পোষ্যের সঙ্গে অধিকাংশ সময় কাটান তিনি। বাগদানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সবাইকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর। সে ছবিতে দেখা গিয়েছিল, একটি মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষর, মেহা। তাদের পেছনে বড় বড় করে লেখা ‘ম্যারি মি’ (আমাকে বিয়ে করো)।

ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছেন অক্ষর। কোথায় বিয়ে করছেন তা জানা যায়নি। কারা তাতে আমন্ত্রিত, তাও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই অক্ষর-মেহার চারহাত এক হতে চলেছে।

বিয়ের জন্য ছুটি নিয়েছেন ভারতীয় দলের আরও এক ক্রিকেটার। তিন বছর প্রেমের পর লোকেশ রাহুল বিয়ে করছেন প্রেমিকা তথা বলিউড অভিনেতা সুনীল শেঠীর কন্যা অথিয়া শেঠীকে। তাদের বিয়েতে তেমন রাখঢাক নেই। জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি রাহুল, আথিয়ার বিয়ে। তার মাঝে মেহার সঙ্গেও বিয়েটা সেরে ফেলতে চলেছেন অক্ষর প্যাটেল।

বাবু/পিকু





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy