লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার যে সব উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

ব্যস্ত জীবনে লিফট যেন এক আশির্বাদ। কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় না। কেবল লিফটের বাটন টিপলেই

2023-01-16T12:34:38+00:00
2023-01-16T12:34:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার যে সব উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২১৭)
X

ব্যস্ত জীবনে লিফট যেন এক আশির্বাদ। কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় না। কেবল লিফটের বাটন টিপলেই আপনাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত ফ্লোরে। বাঁচবে সময়, কমবে কষ্ট। তবু লিফট ব্যবহার করার বদলে সিঁড়ি ব্যবহার করার উপকারিতা বেশি কেন? এর কারণ রয়েছে অনেকগুলো। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

হৃৎপিণ্ড ভালো রাখে

নিয়মিত সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করলে তা হৃৎপিণ্ড ভালো রাখতে কাজ করে। কারণ সিঁড়ি ব্যবহার করলে শ্বাসযন্ত্র ও রক্তনালীর কার্যক্রম ভালো থাকে। ফলে মুক্ত থাকা যায় অনেক ধরনের রোগ থেকে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও কাজ করে সিঁড়ি ভেঙে ওঠানামা করার অভ্যাস।

ওজন কমাতে কাজ করে

যারা বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা করছেন অথচ ব্যায়াম করার মতো পর্যাপ্ত সময়ও নেই তাদের জন্য উপকারী একটি অভ্যাস হতে পারে সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করা। এতে অনেকটাই ব্যায়ামের কাজ হয়ে যায়। ফলে শরীর তো সুস্থ থাকেই সেইসঙ্গে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

শরীর সচল থাকে

নিয়মিত সিঁড়ি ভেঙে ওঠানামা করলে তা শরীর সচল রাখে। এতে শরীরের জোড়াগুলো স্বাভাবিক ও সচল থাকে। বাইরে বের হলে যতটা সম্ভব হেঁটে যেতে চেষ্টা করুন। সেইসঙ্গে অনেক বেশি উপরে না হলে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করে ওঠার চেষ্টা করুন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে

আপনি যদি প্রতিদিন মোট আট তলার সমান সিঁড়ি ভেঙে ওঠানামা করেন তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অন্তত ৩৩ শতাংশ। এমনটাই বলছে গবেষণা। তাই এ ধরনের ঝুঁকি কমাতে ওঠানামার জন্য নিয়মিত সিঁড়ি ব্যবহার করুন।

মানসিক স্বাস্থ্য ভালো থাকে

শারীরিকভাবে সচল থাকলে তা কেবল আপনার শরীরকেই সুস্থ রাখে না, সেইসঙ্গে ভালো রাখে মনও। সিঁড়ি ব্যবহার করে ওঠানামার কাজটি প্রতিদিনই করা যায়। সেইসঙ্গে বাড়তি সময়ও খরচ হয় না। ফলে আপনি শারীরিকভাবে ভালো থাকার পাশাপাশি মনও থাকে ফুরফুরে।

বাড়তি খরচ নেই

বাড়তি কোনো সরঞ্জাম না কিনেই আপনি অনেকটা সুবিধা পেয়ে যাচ্ছেন ওজন কমানো ও শরীরকে ফিট রাখার ক্ষেত্রে। দৌড়ানো বা জিমে যাওয়ার জন্য আলাদা সুযোগ খুঁজতে হবে না। এটি এমন এক ব্যায়াম যেটি আপনি চাইলেই করতে পারেন। বাড়তি কোনো খরচেরও ভয় নেই। তাই সুস্থ থাকার জন্য খুব বেশি জরুরি ছাড়া লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের অভ্যাস করুন।

বাবু/পিকু





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy