প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৬:১৪ পিএম আপডেট: ১৯.০১.২০২৩ ৬:১৭ পিএম (ভিজিট : ১৩৮)

X
শুধু মাহমুদুল্লাহ কিংবা মোসাদ্দেকরাই নয়, ক্রীড়াঙ্গনে ময়মনসিংহের নাম উজ্জ্বল করেছেন সানজিদা, সাবিনা, মারিয়ারাও। একেকজন হয়ে উঠেছেন জ্বলজ্বলে তারকা। সেই তারকাদের নামের পাশে যুক্ত হচ্ছে নতুন আরেকটি নাম। তিনি নারীদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অন্যতম সদস্য সুমাইয়া আক্তার। যিনি দীর্ঘ বাধা পেরিয়ে পৌঁছেছেন বিশ্বমঞ্চে। তাকে নিয়ে এখন গর্বে-আনন্দে ভাসছেন গোটা ময়মনসিংহবাসী।
তবে উদীয়মান এ নারী ক্রিকেটারের পথটা মোটেও মসৃণ ছিল না। একসময় খেলাধুলা নিয়ে সুমাইয়ার পরিবারকে শুনতে হয়েছে প্রতিবেশীদের নানা কটুকথা। সেইসব সহ্য করতে না পেরে খেলতে যেতে নিষেধও করেছিলেন মা-দাদা।
কিন্তু কোনোকিছুরই তোয়াক্কা করেননি বাবা সাইফুল ইসলাম। চালিয়ে গেছেন মেয়ের প্রেক্টিস। একপর্যায়ে তৃণমূল পর্যায় থেকে নারী ক্রিকেটার বাছাইয়ে সুমাইয়া দৃষ্টি কাড়েন বিকেএসপির। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
বাবু/জেএম