আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের দেওয়া স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব

2023-01-21T21:20:23+00:00
2023-01-21T21:23:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:২০ পিএম  আপডেট: ২১.০১.২০২৩ ৯:২৩ পিএম  (ভিজিট : ১৬৫)
X

বাংলাদেশের দেওয়া স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ নারী দল। এদিন সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া নারী দল।


শুরুতে প্রোটিয়া ওপেনার এলান্ড্রি জানসেকে দলীয় ৪ রানে ফিরিয়ে ভালো শুরুর আবওহা তৈরী করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর সাইমন লরেন্সকে দলীয় ৩০ এবং রেনেকেকে ৩৩ রানের মাথায় রাবেয়া খান ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে ফেরান। এরপর নিজের পরের ওভারে এসে আরেক ব্যাটার মাইনে স্মিটকে ক্যাচ আউট করেন রাবেয়া। 

তবে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় প্রোটিয়া মেয়েরা। এরপর পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করে প্রোটিয়াদের জয়ের পথ মসৃণ করে দেন ম্যাডিসন ল্যান্ডসম্যান। তিনি একাই করেন ৩৮ বলে ৩৭ রান। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কারাবো মেসো। তিনি অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রান করে।


এর আগে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সুপার সিক্সের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়তেই হিমশিম খেতে হয়েছে টাইগ্রেসদের।


নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল। ওপেনিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার মিস্টি শাহা ও আফিয়া প্রত্যাশা। মিস্টির ১২ এবং প্রত্যাশার ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। তিন নম্বরে নেমে মাত্র ১৭ রান করে ফিরেছেন আরেক ব্যাটার দিলারা আকতার। এরপর স্বর্ণা আক্তার ২০ ও সুমাইয়া ২৩ রান করে ফেরেন। 

শেষদিকে ৮ রান করে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন কায়লা রেনেকে।


বাবু/জেএম







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy