রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ২ জঙ্গি গ্রেপ্তার

বুলেটিন ডেস্ক

জাতীয়

নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়েছে

2023-01-23T09:46:03+00:00
2023-01-23T10:48:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ২ জঙ্গি গ্রেপ্তার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৪৬ এএম  আপডেট: ২৩.০১.২০২৩ ১০:৪৮ এএম  (ভিজিট : ১৭৬)
X

নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

খিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ২ জঙ্গিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাহিনীর দাবি, তারা জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ সদস্য।

আটক দুজনে মধ্যে রনবীর সূরা সদস্য ও সামরিক শাখার প্রধান এবং বাশার সহযোগী বোমা বিশেষজ্ঞ। র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি বিরোধী অভিযান চালায়।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন 'জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। এক পর্যায়ে তাদের আটক করা হয়।

এসময় উদ্ধার করা হয় দেশী-বিদেশী অস্ত্র। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy