পাঠ্যবইয়ে ভুল যাচাই-বাছাইয়ের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন

বুলেটিন ডেস্ক

জাতীয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, পাঠ্যবইয়ে ভুল যাচাই-বাছাইয়ের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এবং কারও বিরুদ্ধে

2023-01-24T14:42:59+00:00
2023-01-24T14:42:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঠ্যবইয়ে ভুল যাচাই-বাছাইয়ের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ২:৪২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, পাঠ্যবইয়ে ভুল যাচাই-বাছাইয়ের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এবং কারও বিরুদ্ধে গাফলতির প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

২০২৩ সালের নতুন পাঠ্যবইয়ে নানা ভুল ও অসঙ্গতি নিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নতুন শিক্ষাক্রম বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের ধর্মীয় ও লিঙ্গ বিদ্বেষ যাতে না থাকে আমরা সেই চেষ্টা করেছি। আওয়ামী লীগ ধর্মবিরোধী কিছু করেনি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইচ্ছা আমাদের নেই।

দীপু মনি বলেন, আমরা দুটি কমিটি তৈরি করেছি। একটি কমিটি বিশেষজ্ঞদের নিয়ে। সেখানে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। যে কেউ যেকোনো জায়গা থেকে যে কোনো মতামত দিতে পারবেন। বিশেষজ্ঞ কমিটি তা যাচাই-বাছাই করে সংশোধন করবে। কোথাও ভুল থাকলে নিশ্চয়ই সংশোধন করা হবে। কারো কোনো অস্বস্তি থাকলে তা বিবেচনায় নেব।

তিনি আরও জানান, আরেকটি কমিটি…। এনসিটিবিতে কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু করে থাকলে তা তদন্ত করে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। আগামী রোববারের মধ্যে কমিটি দুটির বিস্তারিত জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy