ম্যানইউর ট্রফি জয়ের দারুণ সুযোগ দেখছেন টেন হ্যাগ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

একসময় ফুটবলে আধিপত্য বিস্তার করে খেলতো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দিন আর নেই। ২০১৭ সালে ইউরোপা লিগ ও কারাবাও

2023-01-25T11:02:22+00:00
2023-01-25T11:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যানইউর ট্রফি জয়ের দারুণ সুযোগ দেখছেন টেন হ্যাগ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:০২ এএম   (ভিজিট : ১৩৫)
X

একসময় ফুটবলে আধিপত্য বিস্তার করে খেলতো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দিন আর নেই। ২০১৭ সালে ইউরোপা লিগ ও কারাবাও কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ট্রফিখরায় ভুগছে। ছয় বছর হতে চললো, তবে এই মৌসুমে অন্তত একটি শিরোপা জেতার দারুণ সুযোগ দেখছেন কোচ এরিক টেন হ্যাগ।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগের প্রস্তুতি নিচ্ছে ম্যানইউ। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্রতিপক্ষের মাঠে নামছে একমাত্র ইংলিশ দল হিসেবে এই মৌসুমে চারটি প্রতিযোগিতা- প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগে টিকে থাকা দলটি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে টেন হ্যাগ বলেছেন, ‘ট্রফি জয়ের ব্যাপার এটা। আমাদের একটি দারুণ সুযোগ আছে কিন্তু আপনাকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এখন আমরা দুই লেগে ফরেস্টের মুখোমুখি হবো, মনোযোগ আপাতত প্রথম লেগ নিয়ে। আর বেশিদূর ভাবতে চাই না, তাতে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।’

প্রিমিয়ার লিগের টেবিলে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে ম্যানইউ। গত রোববার লিগের শীর্ষ দল আর্সেনালের কাছে ৩-২ গোলে হার ভুলে এখন কেবল ফরেস্টকে নিয়ে ভাবছে ম্যানইউ। ১ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।  

বাবু/পিকু





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy