ম্যাচ জিতেও সেমির স্বপ্ন শেষ টাইগ্রেসদের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-সিক্সের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে ৫ উইকেটে হারিয়েও সেমি-ফাইনালে উঠা হলো না বাংলাদেশ

2023-01-25T21:11:13+00:00
2023-01-25T21:11:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ম্যাচ জিতেও সেমির স্বপ্ন শেষ টাইগ্রেসদের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:১১ পিএম   (ভিজিট : ১৫৬)
X

চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-সিক্সের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে ৫ উইকেটে হারিয়েও সেমি-ফাইনালে উঠা হলো না বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দলের। অস্ট্রেলিয়া, ভারতের সমান ৬ পয়েন্ট হলেও সেমিতে যাওয়া হলোনা রান রেটের কারণে।


যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলার মেয়েরা। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটের পরাজয়েই প্রায় শেষ হয়ে গিয়েছিল সেমির পথ। এরপর আজ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আরব-আমিরাতকে হারালেও সেমিফাইনালে পা রাখা হয়নি আর টাইগ্রেসদের। নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের নেট রান রেট ছিল ০.৭৫৯। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর নেমে আসে ০.২৬৮’এ। বাংলাদেশকে +২.২১-এর বেশি নেট রান রেট নিয়ে জিততে হত, যা টস হেরে প্রথমে বোলিং করার কারণে অসম্ভব হয়ে যায়।


এদিন শুরুতে সংযুক্ত আরব-আমিরাতকে আটকে দিয়েছিল বাংলার মেয়েরা ৬৯ রানেই। মারুফা-রাবেয়ার সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ প্রতিপক্ষের ব্যাটারদের। এরপর ব্যাট করতে নেমে স্বর্ণার ১৯ বলে ৩৮ রানে ৫ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।


বাবু/এসআর







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy