ব্রাজিলের জন্য আশা টিকে রয়েছে আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে টানা দুই জয়ের পর হোঁচট খেল ১১ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)

2023-01-26T09:16:51+00:00
2023-01-26T09:16:51+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের জন্য আশা টিকে রয়েছে আর্জেন্টিনার
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:১৬ এএম   (ভিজিট : ২০৫)
X

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে টানা দুই জয়ের পর হোঁচট খেল ১১ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্বাগতিক কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ব্রাজিলের ড্র’তে টুর্নামেন্টে এখনও টিকে রয়েছে আর্জেন্টিনার যুবারা। 

এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে কলম্বিয়ার যুবাদের মুখোমুখি হয় ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পেরু ও আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজেই মাঠে নামে ব্রাজিলের যুবারা। তবে এদিন নিজেদের হ্যাটট্রিক জয় তুলে নিতে ব্যর্থ হয় আন্দ্রে সান্তোসরা। 

পুরো ম্যাচে দুই দলই সমানতালে লড়ে। ম্যাচে কলম্বিয়াকে প্রথমে লিড এনে দেন গুস্তাবো মলানো। ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তরুণ এই ফুটবলার। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 

ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিলকে ম্যাচে ফেরান সান্তোস। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। 

ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ ড্র হওয়ায় টুর্নামেন্টে এখনও আশা টিকে রয়েছে আর্জেন্টিনার। এক্ষেত্রে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টাইন যুবাদের সামনে। 

বাবু/পিকু





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy