চতুর্থ পর্ব বিপিএল দেখার টিকিট সংগ্রহ করবেন যেভাবে

খেলাধুলা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। সাকিব আল হাসান-তামিম ইকবালরা এখন চায়ের শহর সিলেটে

2023-01-26T11:58:12+00:00
2023-01-26T11:58:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চতুর্থ পর্ব বিপিএল দেখার টিকিট সংগ্রহ করবেন যেভাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৪২)
X

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। সাকিব আল হাসান-তামিম ইকবালরা এখন চায়ের শহর সিলেটে অবস্থান করছেন। 

শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেটে চতুর্থ পর্ব। চার দিন মিলিয়ে সর্বমোট ৮টি ম্যাচ হবে সিলেটে। 

সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে। ঢাকা ও চট্টগ্রামের মতো সিলেটেরও দুটি কাউন্টারে পাওয়া যবে এবারের বিপিএলের টিকিট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

সিলেটেও বিপিএলের ম্যাচ দেখতে টিকিটের মূল্য পড়বে সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়া ৩০০, ৫০০ ও সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫শ টাকা।

বাবু/পিকু






  বিষয়:   বিপিএল  ক্রিকেট  সিলেট স্ট্রাইকার্স  রংপুর রাইডার্স 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy