নভোএয়ার ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী

2023-01-27T17:23:35+00:00
2023-01-27T17:23:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নভোএয়ার ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরুসহ ফেডারেশন ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, খেলাধুলা একটি সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক দায়বদ্ধতা থেকে নভোএয়ার শুরু থেকেই ফুটবল, ক্রিকেট, ভলিবল, গলফসহ বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বলেন, জুডোকে জনপ্রিয় করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। নিয়মিত চর্চা ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশে জুডো খেলাকে জনপ্রিয় করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে কাজ করছি।

অনুষ্ঠানে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ দলের ৩১০ খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে সাতটি ও মহিলা বিভাগে সাতটি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy