ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ওয়াহাব রিয়াজ

খেলাধুলা

এবারের বিপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ওয়াহাব রিয়াজের। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নেও আছেন দারুণ ফর্মে। তার প্রতিচ্ছবি পারফরম্যান্সে, ১২ উইকেট

2023-01-27T18:50:00+00:00
2023-01-27T18:50:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ওয়াহাব রিয়াজ
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৫৫)
X

এবারের বিপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ওয়াহাব রিয়াজের। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নেও আছেন দারুণ ফর্মে। তার প্রতিচ্ছবি পারফরম্যান্সে,  ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলার তিনি। তবে এবার মাঠের বাইরে থেকে ভিন্ন ধরনের সুখবর এলো পাকিস্তানি পেসারের জন্য। 

বিপিএল চলাকালীন অবস্থায় পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। দেশে ফিরে শপথ গ্রহণ করবেন তিনি। তবে টুর্নামেন্ট শেষে নাকি মাঝপথেই দেশে যাবেন ওয়াহাব, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। 

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে। এজন্য বিপিএল ছেড়ে দায়িত্ব নিতে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy