অজেয় ব্রাজিলই হলো গ্রুপ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দারুণ সময় কাটছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো তারা। কোনো হারের মুখ

2023-01-28T13:12:05+00:00
2023-01-28T13:12:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অজেয় ব্রাজিলই হলো গ্রুপ চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১:১২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

দারুণ সময় কাটছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো তারা। কোনো হারের মুখ না দেখা ব্রাজিল ৪ 
শনিবার (২৮ জানুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন স্টেনিও ও রোনাল্দ কারদোসো। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন কেভিন পেরেইরা। ম্যাচের ২২ মিনিটে পেরেইরার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর কামব্যাক করে ব্রাজিল।

সেলেসাও যুবারা তাদের প্রথম গোলটি পায় ম্যাচের ৩০ মিনিটে। সমতায় থেকে দুদল বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার পর গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। একাধিক সুযোগ পাওয়া ব্রাজিল লক্ষ্যভেদ করে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায়।

এ জয়ের ফলে সুপার সিক্সরূপী ‘ফাইনাল স্টেজে’ উঠেছে ব্রাজিল। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের নামের পাশে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। ব্রাজিলের মতো গ্রুপ পর্বে তারাও কোনো ম্যাচে হারেনি। পরের স্থানগুলোতে থাকা প্যারাগুয়ের ৭, আর্জেন্টিনার ৩ ও পেরুর শূন্য পয়েন্ট।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy