তৃতীয়বারের মতো হকি বিশ্বকাপ জিতলো জার্মানি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি। এক দল গোল করছে তো অন্য দল

2023-01-29T22:13:52+00:00
2023-01-29T22:13:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয়বারের মতো হকি বিশ্বকাপ জিতলো জার্মানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:১৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি। এক দল গোল করছে তো অন্য দল শোধও করছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে বিশ্বকাপ হকির ফাইনালের ভাগ্য নির্ধারণ।  নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর ভাগ্য পরীক্ষায় জার্মানি ৫-৪ গোলে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে।

ভারতের ভুবনেশ্বরে রবিবার ফাইনালে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। বেলজিয়াম শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। বর্তমান চ্যাম্পিয়নরা ৯,১০ ও ৫৮ মিনিটে গোল তিনটি পেয়েছে। বিপরীতে জার্মানি  ২৮,৪০ ও ৪৭ মিনিটে লক্ষ্যভেদ করে।

নির্ধারিত ৬০ মিনিটে ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। টাইব্রেকারে জার্মানি পাঁচটি শটেই গোল পেয়েছে। বেলজিয়াম চারটিতে গোল পেলেও একটিতে ব্যর্থ হয়েছে।

২০০২ ও ২০০৬ সালে জার্মানি দুবার ট্রফি জিতেছিল। এবার তৃতীয় ট্রফি আসলো ১৬ বছর পর!

বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy