রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে : র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ

2023-01-30T17:08:27+00:00
2023-01-30T17:08:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে : র‍্যাব ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X


রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, 'মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।'

তিনি আরও বলেন, ‘পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে ও সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।’

র‍্যাব প্রধান বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে, সরকার-বিরোধী দল মাঠে থাকবে এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে সেই দিক-নির্দেশনা মোতাবেক কাজ করব।

এর আগে তিনি এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র করেন। এ সময় র‌্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
-বাবু/এ.এস





  বিষয়:   র‍্যাব ডিজি  রোহিঙ্গা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy