সাবেক কোচ ডাইস ফের এভারটনে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করার সপ্তাহ খানেকের মধ্যে নতুন কোচ হিসেবে সাবেক বার্নলি কোচ শন ডাইসকে নিয়োগ দিল এভারটন।

2023-01-31T13:30:41+00:00
2023-01-31T13:35:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাবেক কোচ ডাইস ফের এভারটনে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পিএম  আপডেট: ৩১.০১.২০২৩ ১:৩৫ পিএম  (ভিজিট : ১৮১)
X

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করার সপ্তাহ খানেকের মধ্যে নতুন কোচ হিসেবে সাবেক বার্নলি কোচ শন ডাইসকে নিয়োগ দিল এভারটন। ।

ডাইসের সঙ্গে আড়াই বছরের চুক্তি করার কথা সোমবার বিবৃতিতে জানিয়েছে এভারটন। ২০২৫ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।

চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি।

আরও পড়ুন:  জানা গেল মেট্রোরেলের আয় কত 

২০ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে এভারটন। টানা ব্যর্থতায় গত মঙ্গলবার ল্যাম্পার্ডকে চাকরিচ্যুত করে তারা।
এভারটনকে পথে ফেরানোর চ্যালেঞ্জে কাজ শুরু করতে মুখিয়ে আছেন ২০১২ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বার্নলির কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডাইস।


বাবু/এ আর 





  বিষয়:   এবারটন  ডাইস  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy