ভিসা জটিলতায় উসমান খাজা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ছেড়েছেন প্যাট কামিন্সরা। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে দুই ভাগে ভাগ হয়ে ভারতে আসছে অস্ট্রেলিয়া

2023-02-01T18:28:27+00:00
2023-02-01T18:28:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভিসা জটিলতায় উসমান খাজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ছেড়েছেন প্যাট কামিন্সরা। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে দুই ভাগে ভাগ হয়ে ভারতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় উসমান খাজা কোনো দলের সঙ্গেই ফ্লাইটে উঠতে পারলেন না।

ভিসা নিয়ে ঝামেলার কারণে সিডনি থেকে খাজাকে ছাড়াই দেশ ছাড়তে হয়েছে কামিন্স-স্মিথদের। দলের সঙ্গে ভারতে যেতে না পেরে বিব্রত খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিমি দিয়ে এই বিব্রতকর অবস্থার কথা জানিয়েছে অজি তারকা, ‘আমার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে...।’ অস্ট্রেলিয়ান স্টাফ ও খেলোয়াড়দের প্রথম ভাগ মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা হয়। পরের দিন দ্বিতীয় দফায় দেশ ছাড়েন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা।

খাজার ভারতে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়া এবারই প্রথম নয়। পাকিস্তানে জন্ম নেওয়া এই অজি তারকা ২০১১ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ভিসাসংক্রান্ত সমস্যায় পড়েন। এ ছাড়া গত বছর অস্ট্রেলিয়ার ভারতে ওয়ানডে সিরিজ খেলার আগেও খাজা বিপদে পড়েছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   ভিসা জটিলতা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy