গিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শুভমান গিলের মেইডেন সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতল ভারত। এর আগে তিন ম্যাচের

2023-02-02T08:06:02+00:00
2023-02-02T08:06:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৬ এএম   (ভিজিট : ১৩৫)
X

শুভমান গিলের মেইডেন সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতল ভারত। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে রোহিত শর্মারা।  

বুধবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে শুভমানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত। দলের হয়ে ৬৩ বলে ১২টি চার আর ৭টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি করেন শুভমান। 

এছাড়া ২২ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কার সাহায্যে ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি। ১৩ বলে এক চার আর ২ ছক্কায় ২৪ রান করেন সূর্যকুমার যাদব। ১৭ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩০ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

টার্গেট তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়া, আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২.১ ওভারে ৬৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।

দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্র্যারেল মিচেল। ভারতের হয়ে পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভি। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। পরের দুই ম্যাচে টানা জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।


বাবু/এ আর 





  বিষয়:   শুভমান গিল  ভারত 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy