পিএসজিতে খেলা হলো না জিয়েখের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফ্রান্সে গিয়েও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)তে যোগ দিতে পারলেন না মরোক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়েখ। জিয়েখকে চেলসি থেকে দুই

2023-02-02T09:05:33+00:00
2023-02-02T10:13:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পিএসজিতে খেলা হলো না জিয়েখের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম  আপডেট: ০২.০২.২০২৩ ১০:১৩ এএম  (ভিজিট : ১৪৬)
X

ফ্রান্সে গিয়েও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)তে যোগ দিতে পারলেন না মরোক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়েখ। জিয়েখকে চেলসি থেকে দুই বছরের জন্য ধারে চেয়েছিল পিএসজি। পিএসজিতেও খেলতে রাজি ছিলেন জিয়েখ। পিএসজির সঙ্গে চুক্তি করতে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসেও গিয়েছিলেন। কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না।

পিএসজি তাকে দলে নিতে তিন-তিনবার আবেদন করে। কিন্তু তিনবারই সেটি বাতিল হয় প্রয়োজনীয় কাজগপত্রের ঘাটতি থাকার কারণে। তাতে করে শেষ পর্যন্ত মরোক্কান এই তারকাকে দলে নিতে পারেনি পিএসজি। এর ফলে ইংলিশ ক্লাব চেলসির হয়েই মৌসুমের বাকি সময় খেলতে হবে তাকে।

জানা গেছে, জিয়েখ যাতে পিএসজিতে যেতে পারেন সেটার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন চেলসির মালিক টড বোয়েলিও। কিন্তু তার প্রচেষ্টাও ব্যর্থ হয়। বুধবার সকালে জিয়েখ ও পিএসজির মধ্যকার চুক্তির প্রক্রিয়াটি বাতিল করে ফ্রান্সের পেশাদার লিগ কর্তৃপক্ষ ‘লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি)’।

বাবু/এ আর 





  বিষয়:   জিয়েখ  চেলসি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy