বাংলাদেশের বন্দরে ৬৯ রাশিয়ান জাহাজকে ভিড়তে মানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।বৃহস্পতিবার (২

2023-02-02T23:02:44+00:00
2023-02-02T23:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন নিষেধাজ্ঞা
বাংলাদেশের বন্দরে ৬৯ রাশিয়ান জাহাজকে ভিড়তে মানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০২ পিএম   (ভিজিট : ১৩২)
X

মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন সিনিয়র তথ্য কর্মকর্তা।

জানা গেছে, তালিকায় তেল পরিবহনকারী ট্যাংকার, সাধারণ পণ্যবাহী কার্গো ভ্যাসেল, গাড়ি পরিবহনকারী ভ্যাসেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ রয়েছে। ১৬ জানুয়ারি নৌ বাণিজ্য দফতরের প্রধান ক্যাপ্টেন সাব্বির আহমেদ সই করা সরকারি এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এসব জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না পারার পাশাপাশি এগুলোর নিবন্ধন, শ্রেণিকরণসহ অন্যান্য পরিষেবাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নৌ মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি যায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে, সেখান থেকে তা চট্টগ্রামে নৌ-বাণিজ্য অধিদফতরে পাঠানো হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy