প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে। হিমালয় দেশের সঙ্গে প্রথমার্ধে ২-১ গোলে

2023-02-03T20:36:03+00:00
2023-02-03T20:36:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে। হিমালয় দেশের সঙ্গে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে আছে লাল-সবুজের দল। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লীড এনে দেন আকলিমা খাতুন। ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা সাফে বাংলাদেশের হয়ে শুভসূচনা করেন। বারো মিনিট পর শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন। 

২৪ মিনিটে খেলায় ফিরে নেপাল। সফরকারীদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কর্ণার হয়। সেই কর্ণার থেকে গোল পায় নেপাল৷ মনমায়া দামাইয়ের নেয়া শট পোস্টের ভেতরের অংশ লেগে গোল হয়। 

এক গোল পরিশোধ করে নেপাল বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা বক্সের সামনে এসে একটি সেভ করেন৷ বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও দুই বারের বেশি সফল হতে পারেনি। 

বাবু/জেএম




  বিষয়:   বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy