রোনালদোর প্রথম গোলে রক্ষা পেল আল নাসর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগে প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে আল-নাসর। শুক্রবার

2023-02-04T11:43:25+00:00
2023-02-04T11:43:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর প্রথম গোলে রক্ষা পেল আল নাসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৩ এএম   (ভিজিট : ২৬৬)
X

সৌদি প্রো লিগে প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে আল-নাসর। শুক্রবার আল-ফাতেহ’র বিপক্ষে লিগ ম্যাচে ২-২ গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোরা।

ম্যাচ শুরুর ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল-নাসর। গোল করে ফাতেহকে লিড এনে দিয়েছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেলো। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখানো নাসর ৪২ মিনিটে তালিসকার গোলে সমতায় ফেরে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন আইভোরিয়ান লেফট ব্যাক কোনান।

বিরতির পর সোফিয়ানে বেনদেবকার গোলে আবারও পিছিয়ে পড়ে নাসর। ম্যাচের নির্ধারিত সময় পার হলেও তারা আর সমতায় ফিরতে পারেনি। অবশেষে যোগ করা সময়ে দলকে হারের লজ্জা থেকে বাঁচান রোনালদো। পেনাল্টি থেকে সফল স্পটকিকে তিনি সমতায় ফেরান দলকে। আর তার সঙ্গে আল-নাসরের হয়ে প্রথম গোলের দেখাও পেয়ে যান পর্তুগিজ তারকা।

জয় না পেলেও, ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে ফের লিগের শীর্ষস্থান দখলে নেয় আল-নাসর। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে আল-শাবাব।

ক্লাব কিংবা জাতীয় দল-ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা ভালো যাচ্ছিল না কোথাও। সুদিনের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তবে দুঃসময় যেন পিছু ছাড়ছে না পর্তুগিজ তারকার। রেকর্ড পারিশ্রমিকে আল-নাসরে নাম লেখানোর পর সৌদি অলস্টারের হয়ে প্রীতি ম্যাচে অবশ্য চেনা রোনালদোকেই দেখেছে বিশ্ব।

লিওনেল মেসি, এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেলেও জোড়া গোলে ভক্তদের হৃদয় ছুঁয়েছিলেন ক্রিস্টিয়ানো। হয়েছিলেন ম্যাচসেরাও। তবে এরপরের গল্পটা যেন সেই ওল্ড ট্রাফোর্ড কিংবা পর্তুগিজ জার্সিতে কাতার বিশ্বকাপেরই প্রতিচ্ছবি।
                                     
আরও পড়ুন:  গার্ড অব অনার পেলেন মালিক 

আল-নাসরের হয়ে অভিষেক ম্যাচে ইত্তিফাকের সঙ্গে দল ১-০ গোলের জয় পেলেও তিনি ছিলেন নিষ্প্রভ। উদ্দীপ্ত রোনালদোকে দেখা যায়নি সৌদি সুপার কাপের সেমিফাইনালেও। ৩-১ গোলে আল-ইত্তিহাদের বিপক্ষে সে ম্যাচে হারের পর, সমালোচনা হয়েছিল রোনালদোকে নিয়ে। কারণ সে ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করেন তিনি।

সমালোচনা পর্তুগিজ তারকার পিছু নিয়েছিল আল-ফাতেহ’র বিপক্ষে লিগ ম্যাচেও। তবে ভাগ্য সহায় হওয়ায় ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোলের দেখা পেয়েছেন তিনি।

বাবু/এ আর 




  বিষয়:   আল নাসর  রোনালদো 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy