এমবাপের চোটে বিপাকে পিএসজি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মেসি, নেইমার ও এমবাপে ত্রয়ী যে কোনো দলের রক্ষণভাগে ত্রাস ছড়াতে অভ্যস্ত। তাই স্বাভাবিকভাবেই মাঠে নামার আগে বিপক্ষ

2023-02-05T18:25:32+00:00
2023-02-05T18:27:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবাপের চোটে বিপাকে পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম  আপডেট: ০৫.০২.২০২৩ ৬:২৭ পিএম  (ভিজিট : ১৩০)
X

মেসি, নেইমার ও এমবাপে ত্রয়ী যে কোনো দলের রক্ষণভাগে ত্রাস ছড়াতে অভ্যস্ত। তাই স্বাভাবিকভাবেই মাঠে নামার আগে বিপক্ষ দল এ তিনজনের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজায়। কিন্তু তিন তারকার একজনও যদি কোনো কারণে ছিটকে যান, সেটি বিপক্ষ দলের জন্য আশীর্বাদ হওয়ার কথা। কিন্তু এবার ঘটেছে তার ব্যতিক্রম!

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আসন্ন ম্যাচে কিলিয়ান এমবাপে থাকবে না বলে বিবৃতিতে জানিয়েছে পিএসজি। কিন্তু এ খবরটি বিশ্বাস করতে চান না বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান।

এমবাপের চোটে পড়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে নাগলসমান বলছেন, ‘আমি জানি না, তার কী হয়েছে। তবে আমি আশা করছি, সে খেলবে। তারা তাদের ওয়েবসাইটে খুবই অস্পষ্টভাবে লিখেছে—তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকবে সে। যদি তার চোট জটিল না হয়, তবে আমার মনে হয় না সে ম্যাচ মিস করবে।’

বায়ার্ন কোচ আরও বলেন, ‘সে খেলছে এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নেব। যদি মারাত্মক চোট না হয়, তবে সে মাঠে থাকবে না, সেটা এখন বলা অনেক দূরের ব্যাপার। এটি পিএসজি কোচ গালতিয়েরের ‘মাইন্ড গেম’ হতে পারে। আমরা সেই ফাঁদে পা দিতে চাই না।’

বাবু/এসআর





  বিষয়:   এমবাপে  পিএসজি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy