ক্রিকেট জীবনের ইতি টানলেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্যাট হাতে দীর্ঘ দিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ওয়ানডে ক্রিকেট

2023-02-07T10:50:25+00:00
2023-02-07T14:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেট জীবনের ইতি টানলেন ফিঞ্চ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫০ এএম  আপডেট: ০৭.০২.২০২৩ ২:০৩ পিএম  (ভিজিট : ১২৬)
X

ব্যাট হাতে দীর্ঘ দিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের শেষ দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। এর পর ফিঞ্চের অধীনে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছিলেন অজিরা। কিন্তু বিশ্ব আসরে অজি অধিনায়কের ব্যাটের মতোই নিষ্প্রভ ছিলেন স্বাগতিকরা। 

অবশেষে মঙ্গলবার নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন এই ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ। সেই সঙ্গে অজি জার্সিতে নিজের পথচলা শেষ করলেন অস্ট্রেলিয়াকে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। 

ফিঞ্চ বলেন, ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। তাই এখনই দলের প্রয়োজনে সরে দাঁড়াচ্ছি, যাতে করে ভবিষ্যৎ পরিকল্পনাতে অস্ট্রেলিয়ার সুবিধা হয়। 

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে জ্যোতিদের হারহেক্সা মিশন কমপ্লিট করলেন নেইমার

বিদায়কালে ফিঞ্চ তার দেশের ক্রিকেট বোর্ড, সতীর্থ, ভিক্টোরিয়া ক্রিকেট ও তার স্ত্রী এমিকে ধন্যবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এই ওপেনার। ৩৪.২৮ গড়ে ৩১২০ রান করেছেন ফিঞ্চ। যেখানে তার স্ট্রাইক রেট (১৪২.৫৩) ছিল দুর্দান্ত। 

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটাও এই মারকুটে ব্যাটারের দখলে। ফিঞ্চের ১৭২ রান, এক ইনিংসের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তবে ঘরোয়া ক্রিকেটসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানান ফিঞ্চ।


বাবু/এ আর 





  বিষয়:   ফিঞ্চ  ওপেনার 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy