ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিখোঁজ হয়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার

2023-02-07T15:22:33+00:00
2023-02-07T15:22:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২২ পিএম   (ভিজিট : ১৪৮)
X


তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিখোঁজ হয়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ উইঙ্গার।

সোমবার ভূমিকম্পের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন ৩১ বর্ষী ফুটবলার। পরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন। ডান পায়ে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডেইলি মেইল তথ্যটি নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর টুইটারে নিউক্যাসল ইউনাইটেড তার নিখোঁজ হওয়ার খবর জানায়। সঙ্গে আতসুর জন্য দোয়া কামনা করে ক্লাবটি।

গতবছর সেপ্টেম্বরে সৌদি ক্লাব আল রায়েদ থেকে তুর্কি ক্লাব হেটাস্পোরে নাম লিখিয়েছিলেন আতসু। রোববার রাতে তুর্কি সুপার লিগে নিজ ক্লাবের জার্সিতে গোলও করেছিলেন তিনি।

উল্লেখ্য, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন হাজার ৮০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy