এবার আর্জেন্টিনার মাঠে বাংলাদেশের পতাকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের সময় লিওনেল মেসির হাতে এডিট করে বসানো বাংলাদেশের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল তারা। এবার আর

2023-02-07T17:34:54+00:00
2023-02-07T17:34:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আর্জেন্টিনার মাঠে বাংলাদেশের পতাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২০৭)
X

বিশ্বকাপের সময় লিওনেল মেসির হাতে এডিট করে বসানো বাংলাদেশের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল তারা। এবার আর এডিটিং করে নয়, লাল-সবুজের পতাকা আর্জেন্টিনার মাঠে উড়িয়েই সম্মান জানাল আলবিসেলেস্তেদের প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার ঘরোয়া লিগে একটি ম্যাচের আগে মঙ্গলবার বাংলাদেশের পতাকা প্রদর্শন করে স্মরণে আনা হয়েছে বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থনের স্মৃতি। সঙ্গে ছিল আর্জেন্টিনার পতাকাও। দুই পতাকার মাঝে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস বাংলাদেশ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ বাংলাদেশ’।

আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন লিগ ‘প্রফেশনাল দে ফুটবল’ নিজেদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টের শিরোনামে লেখা হয়েছে, ‘ধন্যবাদ, বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নস লিগ সবসময় কৃতজ্ঞ থাকবে।

বিশ্বকাপ উন্মাদনা বাংলাদেশে নতুন কিছু নয়, তবে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনার খবর বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে অনেকবার। তখন থেকে ফুটবল ঘিরে নানা আয়োজনে আর্জেন্টাইনরা ধন্যবাদ জানাচ্ছে বাংলাদেশকে, লাল-সবুজের পতাকা উড়িয়ে ও ভালোবাসামাখা কথার মোড়কে।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের পর কিংবদন্তি লিওনেল মেসিও সাক্ষাৎকারে ধন্যবাদ জানান বাংলাদেশের সমর্থকদের। দেশটির ফেডারেশন থেকে সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়ে চলেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মাসদেড়েক পেরিয়েও।

বাবু/এ আর 




  বিষয়:   ফুটবল  আর্জেন্টিনা  পতাকা  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy