ভূমিকম্পে তুরস্কের ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। কমপক্ষে ৭ হাজার

2023-02-08T11:00:32+00:00
2023-02-08T11:10:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে তুরস্কের ফুটবলারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০০ এএম  আপডেট: ০৮.০২.২০২৩ ১১:১০ এএম  (ভিজিট : ১৬৩)
X


একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। কমপক্ষে ৭ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেড়েই চলেছে লাশের সংখ্যা। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ।

ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।’

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

সূত্র: বিবিসি

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  ফুটবলারের মৃত্যু 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy