২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় যারা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৩০ সালে। আগামী ২০৩০ সালে আয়োজিত হবে গ্রেটেস্ট শো অন আর্থের শতবর্ষী আসর। শততম

2023-02-08T13:57:35+00:00
2023-02-08T13:57:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৩০ সালে। আগামী ২০৩০ সালে আয়োজিত হবে গ্রেটেস্ট শো অন আর্থের শতবর্ষী আসর। শততম সংস্করণটি যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দরপত্র জমার দেয়ার ঘোষণা দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ।

কনমেবল সভাপতি ডোমিনগেজ বলেন, ‘২০৩০ বিশ্বকাপ শুধু মাত্র আরেকটি আসর নয়। একশো বছর উদযাপনের উপলক্ষ্য এটি।

বিশ্বকাপের প্রথম আসর আয়োজিত হয়েছিল লাতিন আমেরিকাতেই। ১৯৩০ সালে উদ্বোধনী আসরের আয়োজক ছিল উরুগুয়ে। আলেহান্দ্রো ডোমিনগেজ জানান, বিশ্বকাপকে এটির উৎপত্তি স্থলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ডোমিনগেজ বলেন, ‘আমরা নিশ্চিত যে, বিশ্বকাপের পূর্বসূরী এবং প্রথম বিশ্বকাপ যারা আয়োজন করেছিলেন তাদের সম্মান জানাবে ফিফা।’

২০১৭ সালে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিল। পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে। ১৯৬২ সালে ফিফা ওয়ার্ল্ডকাপের আয়োজক হয়েছিল চিলি। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। 

২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে ইউরোপের তিন দেশÑ স্পেন, পর্তুগাল এবং ইউক্রেনের সঙ্গে লড়াই করতে হবে লাতিন আমেরিকানদের। এছাড়া বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব, মরক্কো, গ্রিস এবং মিশর। বিশ্বকাপের শতবর্ষী আসরের আয়োজক কে হবে, তা জানা যাবে ২০২৪ সালে।

বাবু/এ আর 




  বিষয়:   ফুটবল  বিশ্বকাপ  শতবর্ষী 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy